বাচ্চা নেওয়ার আগে পুরুষের করনীয়? এই ৭টি কাজ না করলে হতে পারে বড় বিপদ!

বাচ্চা নেওয়ার আগে পুরুষের করনীয়?

একটি সুস্থ্য সুন্দর স্বাভাবিক শিশু জন্মদান করার জন্য চাই সু-পরিকল্পনা। এক্ষেত্রে নারী-পুরুষ দুজনকেই সমান দায়িত্ব নিতে হবে। বাচ্চা নেয়ার ক্ষেত্রে যে পুরুষের কতোখানি দায়িত্ব তা অনেকেই জানেন না।

ভাবেন গর্ভধারণের বিষয়টি শুধু নারীর উপরই নির্ভর করে। আসলে তা নয়। বাচ্চা নেয়ার আগে পুরুষের করণীয় সর্ম্পকে জানা দরকার। এই বিষয়ে জানা থাকলে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।

আজকের এই আর্টিকেলে আলোচনা করবো; কিভাবে আমি কিভাবে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে নিজেকে গুছিয়ে রেখেছিলাম।

 স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি

বাচ্চা নেওয়ার আগে পুরুষের করনীয়
বাচ্চা নেওয়ার আগে পুরুষদের করণীয়

যখন কোন নব-দম্পতি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন, তখন প্রথমেই স্বাস্থ্য পরীক্ষার করানো জরুরি। নারীর স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে পুরুষেরও বেসিক মেডিকেল চেকআপ করা উচিত। যেমন:

  • স্পার্ম কাউন্ট ও কোয়ালিটি টেস্ট; কোনো সমস্যা থাকলে সহজেই চিকিৎসা করে সমাধান করানো যায়।
  • ব্লাড সুগার ও হরমোন টেস্ট; সুগার বা হরমোনগত কোনো সমস্যা থাকলে চিকিৎসার মাধ্যমে সমাধানের সুযোগ পাবেন।
  • যৌনবাহিত রোগ (STD) পরীক্ষা;

এই টেস্ট করানো হলে টেস্টে কোনো সমস্যা থাকলে আগে থেকেই সমাধান করা যায়।

সঠিক খাবার ও পুষ্টি গ্রহণ

কথায় আছে ভালো বীজ থেকে ভালো চারা উৎপাদন হয়। একইভাবে সুস্থ্য বাচ্চা পেতে হলে বাবাকে সুস্থ্য থাকা জরুরি। এজন্য ফার্টিলিটি বাড়াতে হবে। ফার্টিলিটি বাড়াতে খাবারের ভূমিকা অনেক বেশি। সময়মতো পুষ্টিকর খাবার গ্রহণ করা খুবই জরুরি। তাই, ডায়েটে এসব রাখুন:

  • প্রোটিন সমৃদ্ধ খাবার (ডিম, সামুদ্রিক মাছ, মাংস, অর্গান মিট)।
  • ভিটামিন C ও E সমৃদ্ধ খাবার গ্রহণ করুন।
  • জিঙ্ক (সকল প্রকার বাদাম, বিশেষকরে কাঠবাদাম এবং বীজ)
  • প্রচুর পরিমাণ তাজা ফল ও সবজি গ্রহণ করুন।

 যেসব খাবার এড়িয়ে চলতে হবে।

  • জাঙ্ক ফুডের লোভ সামলাতে হবে। কোনোভাবেই খাওয়া যাবে না।
  • অতিরিক্ত চিনি; চিনিকে না বলুন। চিনি হলো সাদা বিশ। তাই চিনিকে খাবার টেবিল থেকে বাদ দিতে হবে।
  • প্রসেসড খাবার; প্রসেসড খাবার প্রচুর চিনি এবং লবণ থাকে এগুলো এড়িয়ে চলূন।

ধূমপান ও অ্যালকোহল ছেড়ে দিন

যখন আপনি ভাবছেন বেবি গ্রহণ করবেন। তখন প্রথম কাজ হলো ধূমপান ও অ্যালকোহল গ্রহণ ছেড়ে দিতে হবে। কারণ, এগুলো স্পার্মের গুণগত মান কমিয়ে দেয়। শারীরিকভাগে ক্ষতি করে। গবেষণা বলছে— ধূমপান ও অ্যালকোহল গ্রহণ ছেড়ে দিলে ফার্টিলিটি অনেকটাই উন্নত হয়। ভালো বাচ্চা জন্মদানে ভূমিকা পালন করে।

তাই, বাচ্চা নেওয়ার পরিকল্পনা করলে; অন্তত ৩ মাস আগে থেকেই ধূমপান ও অ্যালকোহল গ্রহণ ছেড়ে দিতে হবে।

নিয়মিত ব্যায়াম করুন

সন্তান জন্মদানের প্রস্তুতি হিসেবে পুরুষ মানুষের শরীর ঠিক রাখা গুরুত্বপূর্ণ। শরীর সুস্থ্য রাখতে নিয়মিত ব্যায়াম করার বিকল্প নেই। ব্যায়াম স্বাস্থ্য ভালো রাখার সাথে টেস্টোস্টেরন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • প্রতিদিন ৩০ মিনিট হাঁটান।
  • হালকা জিম বা যোগব্যায়াম। বাসায় হালকা যোগব্যায়াম করতে পারেন।
  • ওজন নিয়ন্ত্রণে রাখুন।

সর্তকতা: তবে,অতিরিক্ত ভারী ব্যায়াম এড়িয়ে চলুন। কারণ, হঠাৎ করে অতিরিক্ত ভারী ব্যায়ামের খারাপ প্রভাব পড়তে পারে। আরো পড়তে ভিজিট করুন।

পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো

স্ট্রেস ও ঘুমের অভাব পুরুষের হরমোনের ভারসাম্য নষ্ট করে। হরমোনের ভারসাম্য ঠিক রাখতে পর্যাপ্ত ঘুমাতে হবে। মানসিক চাপ মুক্ত থাকতে হবে।

  • প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমান।
  • মেডিটেশন বা রিলাক্সেশন টেকনিক ব্যবহার করুন। এটা ঘুমের জন্য উপকারী। মানসিক চাপ কমাতে সাহায্য করে।
  • অতিরিক্ত কাজের চাপ কমান। কাজ নিয়ে মানসিক টেনশন করবেন না। কারণ, টেনশন থাকলে পর্যাপ্ত ঘুমাতে পারবেন না।

ওজন নিয়ন্ত্রণে রাখুন

বেবি নেয়ার পরিকল্পনা করলে ওজন নিয়ন্ত্রণে রাখা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ওজন বা খুব কম ওজন—দুটোই ফার্টিলিটির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখুন।

ক্ষতিকর রাসায়নিক থেকে দূরে থাকুন

  • বেশি গরম পরিবেশ (যেমন: সনা, হট বাথ) এড়িয়ে চলুন
  • যেসব কাজে রাসায়নিক ব্যবহার হয়। বা ক্ষতিকর রাসায়নিক গ্যাস নির্গত হয় এমন কাজ থেকে দূরে থাকুন।
  • কেমিক্যাল এক্সপোজার হয় এমন কাজ কম করুন।

দাম্পত্য সম্পর্ক ও মানসিক প্রস্তুতি

শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি সুস্থ্য বাচ্চা জন্মদানের ক্ষেত্রে। এজন্য স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য সর্ম্পক ঠিক রাখা খুব গুরু্ত্বপূর্ণ।

  • আমরা সব সময় স্বামী-স্ত্রী খোলামেলা আলোচনা করতাম।
  • পারিবারিক দায়িত্বের জন্য প্রস্তুত ছিলাম।
  • পরিবারে পজিটিভ পরিবেশ তৈরি করেছিলাম।

FAQ (মানুষ যা বেশি খোঁজে)

প্রশ্ন: বাচ্চা নেওয়ার আগে পুরুষের কতদিন প্রস্তুতি নেওয়া উচিত?
উত্তর: সাধারণত ২–৩ মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া ভালো, কারণ এই সময়ে নতুন স্পার্ম তৈরি হয়।

প্রশ্ন: কোন খাবার পুরুষের ফার্টিলিটি বাড়ায়?
উত্তর: বাদাম, ডিম, মাছ, ফল, সবজি ও জিঙ্ক সমৃদ্ধ খাবার ফার্টিলিটি উন্নত করে।

উপসংহার

একটি সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য শুধু মায়ের নয়, বাবারও সমান ভূমিকা রয়েছে। তাই বাচ্চা নেওয়ার আগে পুরুষের করনীয় বিষয়গুলো গুরুত্ব সহকারে মেনে চললে ভবিষ্যতে অনেক জটিলতা এড়ানো সম্ভব।

 আজ থেকেই নিজের জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন আনুন—কারণ একটি সুস্থ পরিবারের শুরু হয় সচেতনতা থেকে। Source: Apollo Fertility

3 responses to “বাচ্চা নেওয়ার আগে পুরুষের করনীয়? এই ৭টি কাজ না করলে হতে পারে বড় বিপদ!”

  1. […] আমাদের পরিবারের নতুন অতিথি আনার ক্ষেত্রে কোনো রকম অবহেলা করার সুযোগ নেই। এই রকম চিন্তা করার সুযোগ নেই যে, মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি। পরিকল্পিত পরিবার সুখি পরিবার। তাই, বাচ্চা নেওয়ার আগে অবশ্যই কিছু টেস্ট করানো জরুরী। এতে গর্ভকালীন সময়ে অনেক জটিলতা থেকে রক্ষা পাওয়া যায়। বাচ্চা ও মা সুস্থ্যভাবে গড়ে উঠে। আরো পড়ুন: বাচ্চা নেওয়ার আগে পুরুষের ক… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post